অপরাধ বিচিত্রা: রাজধানীর খিলক্ষেত থানার রেল লাইনের উপর ও রেলের জায়গায় সরোয়ারের নেতৃত্বে গড়ে উঠেছে অবৈধ কাচা বাজার। দুর্ভোগ যেন লেগে থাকে প্রতি নিয়ত। প্রধানমন্ত্রীর সভায় হামলা কারী রফিকের বাসার দারোয়ান ছিলেন।সরকারী দলের লেভাজ লাগিয়ে এ যেন চাঁদার হিরিক বয়ে আনছে সারোয়ার । তার অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে খিলক্ষেত থানার সাধারন জনগন। সরকারের তথা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কিছু লোক দলে অনুপ্রবেশ করে সরকারের উন্নয়নের ধারার সুনামকে নস্যাৎ করার অপচেষ্ঠা করে । তারই প্রমান পাওয়া গেল খিলক্ষেত রেল লাইনের পাশে তথা রেলের জায়গায় অবৈধ কাচা বাজার। অবৈধ কাপড়ের মিনি মার্কেট। খিলক্ষেত ট্রাফিক পুলিশ বক্সে কিছু লোক দাড়িয়ে আছে তাদের কাছে জানতে ,চাইলে তারা বললো সবজির ট্রাক দাড়িয়েছে তাই জ্যাম লেগেছে। এবং তারাও এই বাজারো ভোরে দোকানের জন্য মাল কিনতে এসেছেন।
অনুসন্ধান জানা যায়, বাজার নিয়ন্ত্রন করে তারা সবাই দলের লোক। তাদের মধ্যে সরোয়ার বাজার পরিচালক এবং তার নির্দেশে মনির নামক ব্যক্তি প্রতি দোকান থেকে ২হাজার থেকে ৪হাজার টাকা করে চাঁদা আদায় করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, সারোয়ার মনির ও সভাপতি সেলিম সহ দলীয় প্রভাবশালী নেতাদের । স্থানীয় ক্ষমতাশীন দলের নাম ভাঙিয়ে রেলের জমি দখল করে কাঁচা বাজার, কাপড়ের মার্কেট এবং ইজিবাইক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
গত ১০/১২/২০১৯ইং র্যাব- একটি দল অভিযান চালায় গ্রেফতার হয় সারোয়ারও শাহীন সিন্ডিকের ছয় চাঁদাবাজা ।তাদের নামে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে যার নং ১৩/১৪।
তারা হলেন নাফিত হাসেম, ও চোর সুমন সহ আরো ৪ জন।এদের মুলহোতাকে সারোয়ার ধরা ছোঁয়ার বাহিরে। খিলক্ষেত এলাকায় রেললাইনের অপরাধ মূলক কর্মকান্ডের চুড়ি ডাকাতি ছিনতাই মাদক এর সাথে জরিত সারোয়ার বাহিনী।
কিন্ত রেহাই পেয়ে যায় খিলক্ষেত থানা শ্রমিকলীগের সাধারন সম্পদক সারোয়ার ও থানা আওয়ামীগের যুগ্মসাধারন সম্পদক শাহীনুর ইসলাম শাহীন। এ ব্যাপারে এলাকাবাসী এ প্রতিবেদকে বলেন,আসল চাঁদাবাজ তো অধরা পেতি গুলো ধরে কি লাভ। মামলা বিষয়ে খিলক্ষেত থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন।তিনি বলেন আমরা তাদের কে কোর্টে প্রেরন করেছি।
ব্যাপারে সারোয়ারের অপরাধ বিচিত্রাকে বলেন, আমি চাঁদাবাজী করিনা যারা করে তাদের দেখেন।

