খাল অবমুক্ত করতে-কলাপাড়ায় কাফনের কাপড় পড়ে মানববন্ধন

0
456

পটুয়াখালী প্রতিনিধি :  কলাপাড়া পৌর শহরের চিংগুড়ীয়া অংশের অবৈধভাবে সরকারি খাল দখল, অবৈধ লিজ বাতিল, খাল ভরাট বন্ধ, খালের বাদ অপসারণের দাবিতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার দুপুরের দিকে শহীদ সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে কলাপাড়ার নাগরিক সমাজ এ সমাবেশের আয়োজন করে। প্রধান শিক্ষক কমরেড মো: আতাজুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশে কমিউনি পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম, রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা খান মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন মো: মঞ্জরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা, কলাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল হাসানাত খালিদ, হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম চন্দ্র দাস প্রমূখ ।

Advertisement

এসময় বক্তারা বলেন, চিংগুড়িয়ার খালটি একটি গুরুত্বপূর্ন খাল। এ খালের উপর টিয়াখালী এবং চিংগুড়িয়ার শতশত কৃষক তাদের কৃষি কাজ নির্ভর করে। অবিলম্বে বন্দোবস্ত বাতিল এবং স্বাভাবিক পানি প্রবাহের ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেবেন বলে তারা উল্লেখ করেন। এবিষয়ে এক বিবৃতিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল স্থানীয় জনগনের স্বার্থে এবং এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে খালটির স্থায়ী বন্দোবস্ত প্রক্রিয়া বাতিল, বাঁধ অপসারন ও অবৈধ দখল উচ্ছেদ করণ পূর্বক খালটি জনস্বার্থে উম্মুক্ত করার যথাযথ পদক্ষেপ গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবি জানান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here