খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রয়োজন

0
564

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর সুযোগ চেয়ের একটি আবেদন করা হয়েছে।

Advertisement

 

আজ মঙ্গলবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ আবেদন করা হয়। নাইকো দুর্নীতি মামলায় আজ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এই নিয়ে আটবার তাকে কারা আদালতে হাজির করা হলো। আজ বেলা সাড়ে ১২টার দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। আজ মামলাটির অভিযোগ গঠনের ব্যাপারে শুনানি হয়। খালেদা জিয়া আজ আদালতে কোনো কথা বলেননি। এ সময় তার সিনিয়র আইনজীবীরা তার সাথে দেখা করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, খালেদা জিয়াকে শারীরিক জটিল সমস্যার মাঝেই চিকিৎসা শেষ না করে আবার জেলে ফেরত আনা হয়েছে। এ সময় খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় চেকআপের অনুমতি চাওয়া হয় আদালতে। আদালত খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাইকোর্টের আদেশের কপি জমা দিতে বলেন এবং পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানান। আজ এ মামলার অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তার শুনানি শেষ করেন। শুনানিকালে অপর আসামিরাও উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here