খালেদা জিয়া মুক্ত না হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না : নিতাই রায় চৌধুরী

0
233

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না বলে দাবি করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

১১ জুন (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মিয়া নুরুদ্দীন অপু, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়া হলেন গণতন্ত্রের মা। তিনি মুক্ত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মিয়া নুরুদ্দীন অপু ও ইশরাক হোসেন মত জনপ্রিয় নেতাদেরকে জামিন না দিয়ে সরকার জোরপূর্বক কারারুদ্ধ করে রেখেছে। এই ভোটারবিহীন সরকার বিরোধী নেতাকর্মীদের জেল-জলুম দিয়ে ফিল্মি স্টাইলে মাফিয়াদেরকে নিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হক পাইলট, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা, আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন জুঁই ইঞ্জিনিয়ার সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিক, যুব বিষয়ক সম্পাদক মোঃ বরকত পাটোয়ারী, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, জিসফ নেতা আবু জাফর দেওয়ান, মোহাম্মদ সুমন প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here