রাজধানীর পুরান ঢাকার রাজনারায়ণ ধর (আরএনডি) রোডে একটি ৫তলা ভবন হেলে পড়েছে। ভবনটির নাম্বার ২/ই। ভবনটির বাসিন্দাদের আধাঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছে রাজউক ও সিটি করপোরেশন। রোববার সকালে ভবনটি হেলে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি সুভাষ কুমার পাল বলেন, রোববার সকালে কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ভবনটির উপরের অংশ হেলে পাশের ভবনে ঠেকেছে। ভবনটি হেলে যাওয়ার খবর শোনার পর রাজউক, সিটি করপোরেশন ও আমরা পরিদর্শন করেছি। ভবনটি পরিদর্শন শেষে রাজউক ও সিটি করপোরেশন বাসিন্দাদের বসবাসে সতর্কতা জারি করেছে।

