খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিজয়ের মাস রাজাকারদের নয়

0
643
কামরুল হাসানঃ নৌকার বিজয় নিশ্চিত উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন  জাতির জনক বঙ্গবন্ধুর নৌকা, মাওলানা ভাষানীর নৌকা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নৌকা, সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিক এই নৌকা। তাই বিজয়ের মাসে কোন অবস্থাতেই ওই রাজাকারদের বিজয় হবেনা। মুক্তিযোদ্ধাদের বিজয় হবে। গতকাল শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, পিছনে ফিরে যেতে চাইনা। যারা সাধারন মানুষের বিরুদ্ধে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে উস্কে দেয় আগামী ৩০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।
এর আগে মন্ত্রী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-০২ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট, ছাগি পাড়া, খাত্রা পাড়া, হানকি ভাঙ্গা, তরফ রাজাঘাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে গণসংযোগ করেনে দুই বারের মন্ত্রী হওয়া এই হেভিওয়েট প্রার্থী। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করে ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন তিনি।
এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঢাকা-০২ আসনের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নির্বাচনী পথসভায় যোগ দেন আওয়ামীলী, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারন ভোটাররা। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের নের্তৃত্বে দুইটি হাতিসহ একটি বিশাল মিছিল পথসভায় যোগ দিলে পুরো এলাকায় কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে। হাতি নিয়ে মিছিল করায় সাধারন উৎসুক জনতা তা দেখার জন্য ভিড় জমায়।
আয়োজিত পথসভায় সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী প্রমুখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here