খাদের কিনারে বিএনপি..ওবায়দুল কাদের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 10477

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (10477, 'post_views_count', '0')

0

বৈরাম খাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন। বিএনপি সম্প্রদায়িক অপশক্তির সাথে আঁতাত না করলে আওয়ামী লীগকেও স্বৈরাচারের সাথে জোট করতে হতো না।

Advertisement

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মিলনায়তনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আমাদের গণতন্ত্র গভীর খাদের কিনারে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের গণতন্ত্র এখন খাদের কিনারায় নয়, বিএনপি খাদের কিনারায় আছে।ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি যদি গত সংসদ নির্বাচনে আসতো তাহলে তাদের আজ এই অবস্থা হতো না। কেউ যদি নির্বাচনে না আসে তবে সে দোষ কার? সেই দায়ভার কার? নির্বাচনের ট্রেন তো আর কারো জন্য থেমে থাকে না। তারা সেই ট্রেন মিস করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস করে গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যে আন্দোলন করেছিল, তা জনগণ মেনে নেয়নি। এ কারণেই তারা পরবর্তীতে কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। আর এই নৈরাশা থেকেই আজ দলটির নেতা-কর্মীরা দিশেহারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here