ক্ষমা করে দিবেন। যাকে ক্ষমা করতে পারবেন না তার কথা মনে করিয়ে শয়তান আপনাকে স্ট্রেসে রাখবে। স্ট্রেস হলো শয়তানের মূল অস্ত্র। স্ট্রেসের মাধ্যমে শয়তান একজন
কে পূন্য থেকে বিরত রাখতে পারে আর পাপ করাতে পারে। নিজে মোহাম্মদ সাঃ কে আদর্শ মেনে প্রতি মুহূর্ত আল্লাহর জন্য বেঁচে থাকবেন, প্রতি মুহূর্ত নামাজ জিকির আমলের উপর থাকবেন, আপন পর সবার হক আদায় করবেন অন্যদেরো করতে বলবেন। নামাজ, জিকির, হক আদায় সব সৎ কাজের অংশ। কখনো নাস্তিকদের সাথে তর্কে যাবেন না। তারা নাস্তিকতা প্রতিষ্ঠিত করতে চায়। তাদের আল্লাহর হাজার নিদর্শন দেখালেও শয়তানের কুযুক্তি দেখিয়ে আপনাকে হারাতে চাইবেই। আপনি তাকে তো হেদায়েতের পথে আনতে পারবেনি না উল্টো নাস্তিকের যুক্তি সঠিক শয়তান আপনাকে এই ওসোয়াসা দিয়ে আপনার ঈমান নষ্ট করতে চাইবে। আর ইসলাম ধর্ম, আল্লাহ, মোহাম্মদ সাঃ নিয়ে নাস্তিকরা শয়তানের ধোকায় জঘন্যভাবে কথা বলে শয়তান আপনাকে তা মনে করিয়ে স্ট্রেসে রাখবে। এছাড়া মুসলিম হয়েও যারা শয়তানের ধোকায় শেরেকি কুফরি আকিদা লালন করে তাদেরকে বুঝাতে গেলে যদি চেতে যায় উল্টো আপনাকে ভুল বলে তাদের সাথেও আর কথা বারাবেন না। নাস্তিক বা মুসলিম হয়েও শেরেকি কুফরি আকিদা লালনকারি এরা আপনাকে পাল্টা কি বলেছে শয়তান আপনাকে তা মনে করিয়ে স্ট্রেসে রাখবে আর আপনার ঈমান নষ্ট করতে চাইবে। তাই এদের সাথে কখনো কথা বারাবেন না।

