ক্ষমতায় থাকলে ত্রাণসামগ্রী চুরির বিচার হয় না

0
627

নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ত্রাণসামগ্রী বিতরণের ব্যাপারে সরকারকে আরও কঠোর এবং যত্নশীল হতে হবে। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন অসহায় হতদরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত আয়ের লোকেরা বাদ না পড়ে। তিনি বলেন, ক্ষমতায় থাকলে কোনো চুরিরই বিচার হয় না। এখনো হচ্ছে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে সাবেক এই মন্ত্রী বলেন, করোনার মতো মহামারীর পরেও  থেমে নেই ক্ষমতাসীনদের চাল চুরি, রিলিফের মাল চুরি, টাকা চুরির ঘটনা। প্রতিদিন পত্রিকায় শিরোনাম হচ্ছে এই চুরির খবর।

Advertisement

অথচ কোথাও কোনো বিচার নেই। কর্নেল অলি বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে। এ মুহূর্তে লকডাউন আরও কঠোর করার প্রয়োজন ছিল।

গত ২-৩ দিন যেভাবে লকডাউন অমান্য করা হয়েছে তাতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। সরকার কার্যকর  কোনো পদক্ষেপ না নিয়ে শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনের বক্তব্যের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।

অলি আহমদ আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ত্রাণ সামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে, তাদের জেলে পাঠানো হবে। চোরেরা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here