ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ডাক্তার সেজে অপারেশন করার অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32357

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32357, 'post_views_count', '0')

0

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ডাক্তার সেজে অপারেশন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি কামরুন্নাহারের (২৬) মৃত্যু হয়েছে।

Advertisement

 

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ক্লিনিক মালিক আবুল বাশারকে আটক করেছে। নিহত কামরুন্নাহার মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ, মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের কামরুন্নাহারের প্রসব বেদনা উঠলে গত শুক্রবার রাতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে অবস্থিত মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের ভর্তি করা হয়। রাতেই  ক্লিনিকের মালিক আবুল বাশার নিজেই ডাক্তার সেজে ক্লিনিকের সহকারীকে সাথে নিয়ে তাকে অপারেশন করতে থাকেএকপর্যায়ে প্রসূতির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবস্থার বেগতিক দেখে ক্লিনিক  মালিক তাকে  খুলনা মেডিকেলে পাঠিয়ে দেয়। পথিমধ্যে রোগী মারা যায়। শনিবার সকালে রোগীর স্বজন ও গ্রামবাসী জোটবন্ধ হয়ে ওই মালিককে মারপিট করে পুলিশে দেয়। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ক্লিনিক মালিককে এলাকাবাসী মারপিট করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে বাঁচিয়ে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here