পুলিশ সুপার মো: মারুফ হোসেন (পিপিএম) একজন স্পোর্টসম্যান হিসেবেও জেলায় পরিচিত। তিনি বরগুনা জেলায় যোগদানের পর নিজ তত্ত্বাবধানে জেলার লটটেনিস খেলার মাঠ সংস্কার করেছেন এবং নিয়মিত সেখানে খেলাধূলা করে থাকেন। তার তত্ত্বাবধানে বরগুনা জেলা পুলিশ আন্ত: বিভাগীয় বিভিন্ন ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল, ভলিবল ও সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ পূর্বক বিজয় লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা পুলিশ একক ও দ্বৈত উভয় রাউন্ডে ১ম স্থান, বিভাগীয় পর্যায়ে ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান ও ফুটবল খেলায় অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করা। এই সফলতার ধারাবাহিকতায় অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে এমনটাই আশা ব্যক্ত করেছেন বরগুনা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম)

