ক্রিমিয়ান ব্রিজে বিস্ফোরণ, নিহত ২

0
471

বিস্ফোরণের পর সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

Advertisement

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, সেতুতে হতাহতদের মধ্যে এক দম্পতি এবং তাদের মেয়েও রয়েছে।

গ্লাডকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ‘আমরা সবাই ইন্টারনেটে একটি ভিডিওতে বেলগোরোড নম্বরসহ একটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেছি। এই মুহুর্তে জানা গেছে: একটি মেয়ে আহত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো তার বাবা-মা মারা গেছেন।’ 

এই বিস্ফোরণের বিষয়ে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।  এই উপদ্বীপটি রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে আত্মসাৎ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here