ক্রসফায়ারের হুমকি দিলেন শ্রীপুর থানার তদন্ত ওসি সরোয়ার

0
1059

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে কুখ্যাত ভুমিদস্যু নুরুজ্জামানের নামে জমি রেজিষ্ট্রিশন করে না দিলে জমির মালিককে ১০টি মামলা ফাসানো বা ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দিলেন শ্রীপুর থানার তদন্ত ওসি সরোয়ার। এবিয়ষে জমির মালিক রুহুল আমিন তদন্ত ওসি সরোয়ারের বিরুদ্ধে পুলিশ মহা পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

Advertisement


জানা গেছে, গাজীপুরের শ্রীপুর থানাধীন আজুগীচালা গ্রামের মফিজউদ্দিনের ছেলে রুহুল আমিন তার ক্রয়কৃত ও পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি বিক্রির শর্তে ২৮ লাখ টাকা গ্রহন পূর্বক জনৈক মোঃ নুরুজ্জামানের সাথে আন-রেজিষ্টার বায়না করেন। কিন্তু বায়নার কয়েক মাস পরে নুরুজ্জামান গং বাকী টাকা না দিয়ে ঐ জমিটি জোড়পূর্বক দখল করে চারিদিকে বাউন্ডারি ওয়াল নির্মান করেন। একাজে রুহুল আমিন বাঁধা দিলে নুরুজ্জামানের সাথে তার বিরোধ সুষ্টি হয় এবং নুরুজ্জামান অলিখিত ভাবেই জমিটি দখলে নিয়ে নেন। অতপর রুহুল আমিন ন্যায় বিচার পাওয়ার আশায় ভুমিদস্যু নুরুজ্জামান গংদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক গাজীপুর, পুলিশ সুপার গাজীপুর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ে করেন।
উক্ত অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শ্রীপুর থানা পুলিশকে নির্দেশ প্রদান করা হয়। ফলে ৮ডিসেম্বর-২০২০ তারিখে রুহুল আমিনকে শ্রীপুর থানার ওসি (তদন্ত) সরোয়ার থানায় ডেকে নিয়ে বলেন, তুই নুরুজ্জামানকে এখন ৫০ লাখ টাকা ফেরত দিবি, তোর জমি পারলে তুই উদ্ধার করে নিস, এখানে স্বাক্ষর কর, পনের দিনের মধ্যে ৫০লাখ টাকা ফেরত দিবি, নইলে তোর নামে ১০টা মামলা দিমু, জীবনে আলো বাতাস চোখে দেখবি না, আমাকে চিনিস না, নুরুজ্জামান আমার ছোট বেলার বন্ধু, তুই মাগনা (বিনা পয়সায়) জমি রেজিষ্ট্রি দিয়ে আসবি, নইলে মাইরা হাড্ডিগুড্ডি ভেঙ্গে ফেলব, তোর লাশও কেউ খুজে পাবেনা, এভাবে কথায় কথায় রুহুল আমিনের মা-বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ভুমিদস্যুর বন্ধু গুণধর ওসি সরোয়ার ।


এব্যাপারে জমির মালিক রুহুল আমিন বলেন, তদন্ত ওসি সরোয়ার আমাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে প্রান নাশের হুমকি দিয়েছে এবং নুরুজ্জামানের নামে জমি রেজিষ্ট্রি করে দিয়ে আমি যেন এলাকা ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র চলে যাই। আমাকে কোন কথা বলার সময় দেয় নাই, কথায় কথায় গালি দেয়, তেরে মারতে আসে। পরে আমি ওসির এমন হুমকির মুখে নিজেকে বাঁচাতে তার দেয়া দুইটি সাদা কাগজে দুটি স্বাক্ষর দেই এবং টাকা পরিশোধের জন্য ১৫ দিনের সময় নিয়ে ঐ সময়ের জন্য রক্ষা পাই। আমি বর্তমানে ওসি সরোয়ারের ভয়ে পরিবার পরিজন নিয়ে খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি, যে কোন সময় আমাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিবে বা মিথ্যা মামলায় চালান করে দিবে। আমার এতো দামের জমি বিনা পয়সায় দখলে নেয়ার জন্য ওসি সরোয়ার ও নুরুজ্জামান গংরা এক সিন্ডিকেটে আবদ্ধ হয়েছে। যেভাবেই হোক আমার জমি তারা গিলে খাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন প্রয়োগকারী প্রশাসনে কাছে ন্যায় বিচার কামনা করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here