কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ

0
506

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ওপর গতকালও হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল ধানমণ্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা। সাংবাদিকরা হামলার দৃশ্য ধারণ করতে গেলে তাদের সশস্ত্র হামলা করা হয়েছে।

Advertisement

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আজ রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে মনিটরিংয়ের নামে দাঁড় করিয়ে রাখা হবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদি আওয়ামী লীগ এ কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও অভিভাবকরা তাদের ক্ষমা করবে না, এর পরিণাম শুভ হবে না। তিনি বলেন, গত সাড়ে তিন বছরে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ২৫ হাজার মানুষ। আহত হয়েছেন ৬২ হাজার মানুষ। সড়কে দীর্ঘ মৃত্যুর-মিছিলের জন্য দায়ী সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌমন্ত্রী শাজাহান খান ও সরকারের অনাচারমূলক নীতি। তিনি অভিযোগ করে বলেন, মন্ত্রীদের নির্দেশে আজকেও দেশব্যাপী গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। কষ্ট দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। আন্দোলনরত শিক্ষার্থীরা এই গণপরিবহন বন্ধ করেনি। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ, শ্রমিকলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here