কোটি টাকার সোনা বিমানকর্মীর জুতায়

0
595

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দিবাগত রাতে প্রায় পৌনে পাঁচ কেজি সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তফা কামাল নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী।

Advertisement

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। সোনা চোরা চালানের ঘটনার খবর জানিয়ে প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here