কোটা আন্দোলনে নিহত আসিফ ছাত্রলীগকর্মী

0
140

সুলতান মাহমুদঃ রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত সাতক্ষীরার দেবহাটার আসিফ হাসান (২২) ছি‌ল ছাত্রলী‌গের কর্মী। সে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও আসিফ হাসান নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

Advertisement

প‌রিবা‌রের বরাত দি‌য়ে ‌দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী এ তথ্য জানিয়েছে।   তিনি বলেন, নিহত আসিফ হাসান এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিল। তার গোটা পরিবার আওয়ামীলীগের সমর্থক। ইউনিভার্সিটির বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও অপর সহপাঠীদের চাপে বাধ্য হয়ে কোটা সংস্কার আন্দোলনে যেতে হচ্ছে বলে সম্প্রতি পরিবারকে ফোন করে জানিয়েছিল আসিফ হাসান। এমনকি বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি দেবহাটার আস্কারপুরে ফিরে আসতে চেয়েছিল আসিফ। দুর্ভাগ্যবশত মা-বাবার কাছে ফিরে আসছে লাশ হয়ে।

ঢাকায় অবস্থানরত আত্মীয়-স্বজন আসিফ হাসানের মরদেহ গ্রহণ করে দেবহাটায় নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়েছে। শিক্ষার্থী আসিফ হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানায় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এসময় গু‌লি‌তে নিহত হয় আসিফ হাসান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here