র্যাব এর অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ হতে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকের বিরুদ্ধে অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। র্যাব-২ সর্বদা মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রেখে চলেছে।২। ইদানিং পরিলক্ষিত হচ্ছে মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করে দেশের সীমান্তবর্তী এলাকা
হতে মাদক পরিবহন করে রাজধানীসহ এর আশেপাশের এলাকায় বিক্রয় করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচলিত নয় এমন কিছু অতিমূল্যের মাদকের ব্যবহার দেশের উচ্চ বিত্ত পরিবারের ছেলে মেয়েদের মাঝে পরিলক্ষিত হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের যুব সমাজ এতে আসক্ত হচ্ছে। এ বিষয়ে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ও ছায়া তদন্ত শুরু করে।
৩। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কদমতলা এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল মাদক উদ্ধারে ১৮.২০ ঘটিকায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে
পালানোর চেষ্টাকালে সন্দেহ ভাজন মোঃ মনির হোসেন@সৌরভ (৩৪) পিতা- মোঃ সিরাজ মোল্লা, মুন্সিগঞ্জ‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে তল্লাশী কালে তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর হতে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২,৫০,০০০,০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে যানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে এই মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে থাকে।
৪। ধৃত মাদক ব্যবসায়ী নিত্য নতুন পথ অবলম্বন করে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয় যা সমাজের জন্য খুবই আশঙ্কাজনক। এসব মাদকের উৎস এবং এর সরবরাহ কারীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

