কেরানীগঞ্জে কিশোরকে ৬ তলার ছাদ থেকে ফেলে হত্যা

0
631

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতাঃ কেরানীগঞ্জে এক কিশোরকে ৬ তলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরের নাম জিসান (১৪)। বুধবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জের কৈবর্ত্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

Advertisement

 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে পুলিশ ঐ কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঐ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জিসানের মা হাজেরা খাতুন বলেন, ‘সিফাত ও শাকিল নামে জিসানের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে হাজী জুলহাস শেখ ও রশিদ বেপারীর ৬ তলাবিশিষ্ট দুই ভবনের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে জিসানকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জিসানের বন্ধুরাই তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার চাই।’

নিহত জিসানের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচর থানার মজিদ সাকির এলাকায়। সে কালিগঞ্জ এলাকায় গার্মেন্ট শ্রমিকের কাজ করতো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here