কেনিয়ায় “ঠোঁটকাটা-তালুকাটা বিশ্ব কংগ্রেসে যোগ দিচ্ছে আছমত আলী খান ফাউন্ডেশনের ডাক্তারবৃন্দ

0
791

আগামী ২৫-২৭ মার্চ কেনিয়ার নাইরোবিতে ঠোঁট ও তালুকাটা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশ্ব কংগ্রেসে যোগদানের জন্য বাংলাদেশের মাদারীপুর জেলার আছমত আলী খান ফাউন্ডেশনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের চিকিৎসার ব্যাপারে সেখানে বিশ্বের পঞ্চাশটি দেশের এক হাজারে ও বেশি ডাক্তার অংশ গ্রহণ করে তাদের অভিজ্ঞতা বর্ণনা করবেন। আছমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোক্তা হিসাবে হাফিজুর রহমান খান ও ডা: জালাল মাহমুদ তাদের ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে বিশ্ব দরবারের উপস্থাপনের জন্য ২৩ মার্চ কেনিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেছে।

Advertisement

উল্লেখ্য যে, গত ২০১৬ সালের চেন্নাই, ইন্ডিয়াতে অনুষ্ঠিত বিশ্ব কংগ্রেসেও আছমত আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত “ফ্রি মেডিকেল ক্যাম্পে” ঠোঁটকাটা-তালুকাটার ওপর প্রতিবেদন উপস্থান করা হয়। আছমত আলী খান ফাউন্ডেশন গত ১১ বছর যাবৎ মাদারীপুরসহ দেশের অন্যান্য স্থানে ঠোঁটকাটা-তালুকাটার ওপর “ফ্রি মেডিকেল ক্যাম্প” করে আসছে।

আরো উল্লেখ্য যে, আছমত আলী খান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পিতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here