হযরত হাফসা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) এর ইন্তিকালের এক বৎসর পূর্ব পর্যন্ত নফল নামায বসে আদায় করতে আমি তাঁকে দেখিনি। তারপর থেকে তিনি (মাঝে মাঝে) নফল নামায বসে আদায় করতেন।। সূরা পড়তেন স্পষ্ট করে এবং ধীরে ধীরে। আর তাঁর কিরাআত হত দীর্ঘ থেকে ধীর্ঘতর।
এই বিষয়ে উম্মে সালামা এবং আনাস ইবনে মালিক থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম তিরমিযী (র:) বলেন: হাফসা (রা:) বর্ণিত হাদিসটি হাসান সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৭৩) আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।
