আল্লাহর কসম! তাঁদের দু‘আ অর্থহীন নয়। দু‘আর প্রতিফল তাঁরা পাবেনই। আমি মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না। দেখুন হাদিস কী বলে: রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘‘যখন কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ্ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন— তার প্রার্থিত বস্তুই তাকে দিয়ে দেন অথবা তার দু‘আকে (দু‘আর নেকি) তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন কিংবা দু‘আর পরিমাণ অনুসারে তার অন্য কোনো (অনাগত) বিপদ তিনি দূর করে দেন।’’

