কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক কামনা ও সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা

0
202

 [৪৬:১৫]

Advertisement

رَبِّ اَوۡزِعۡنِيْٓ اَنۡ اَشۡكُرَ نِعۡمَتَكَ الَّتِيْٓ اَنۡعَمۡتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰهُ وَاَصۡلِحۡ لِىۡ فِىۡ ذُرِّيَّتِىۡؕۚ اِنِّىۡ تُبۡتُ اِلَيۡكَ وَاِنِّىۡ مِنَ الۡمُسۡلِمِيۡنَ‏

হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নি’আমত দান করেছ, তোমার সে নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত

রব্বি আওযি’নী য় আন্ আশ্কুরা নি’মাতাকাল্লাতী য় আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা-ওয়া-লিদাইয়্যা অআন্ ‘আমালা ছোয়া-লিহান র্তাদ্বোয়া-হু অআছ্লিহ্ লী ফী র্যুরিয়্যাতী; ইন্নী তুব্তু ইলাইকা অইন্নী মিনাল্ মুস্লিমীন্।

দোয়ার প্রেক্ষাপট: আল্লাহর পছন্দনীয় জান্নাতের অধিবাসী সালেহ বান্দারা দুনিয়ায় ৪০ (চল্লিশ) বছরে পদার্পণ করে আল্লাহর নিয়ামতের পূর্ণ শুকরিয়া আদায় ও তওবাসহ পরিবারের সব সদস্যের দুনিয়া-আখিরাতের সকল বিষয়ে সফলতা প্রাপ্তিতে মহান আল্লাহ তা’আলার নিকট এরূপ দু’আ করে।

সূরা আল-আহকাফ – ৪৬:১৫

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here