কুয়াকাটা সৈকতে আবারো মৃত মা কচ্ছপ

0
397

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে জলপাই রাঙ্গা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ। শনিবার রাত নয়টায় জোয়ারের সময় সৈকতের ঝাউবাগান এলাকায় এটি ভেসে ওঠে। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানান, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে।স্থাণীয়দের ধারণা জেলেদের জালের আঘাতে দুই তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে। পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, এবছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট ৭ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।  

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here