কুয়াকাটায় সরকারী জমি পরিমাপে বাধাঁ খাস জমি উদ্ধারে নেমেছে ভূমি প্রশাসন

0
652

উপকূলীয় প্রতিনিধি: জাপার (এ) সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রতœা আমিন এমপি’র মালিকানাধীন নির্মানাধীন ভবনসহ একাধিক মালিকের জমির মধ্যে সরকারের ১নং খতিয়ানের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকা মূল্যের কুয়াকাটার প্রাণকেন্দ্র কুয়াকাটা-ঢাকা মহাসড়ক ঘেঁষা এ জমির অবস্থান। শনিবার ওই জমির মাপ দিয়ে সরকারি অংশের সীমানা চিহ্নিত করেছে উপজেলা ভূমি প্রশাসন। এসময় সরকারী জমির সীমানা নির্ধারণ কাজে বাধা প্রদান করেন জাপা মহাসচিবের বহুতল ভবনের নির্মাণ কাজের দায়িত্বে থাকা শামিমুল ইসলাম টিক্কাসহ তার লোকজন এমনটাই জানিয়েছেন ভূমি কর্তৃপক্ষ।

Advertisement

মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) মোঃ আজিজুর রহমান জানান, জেএল ৫৭ নং কুয়াকাটা মৌজার এক নং খাস খতিয়ানের ৩২২০ সহ অন্তত দশটি দাগের প্রায় ৩৪ শতক সরকারি খাস জমি রন্তা আমিন এমপি দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া বিভিন্ন মালিকগণ তাদের রেকর্ডীয় জমির সাথে প্রায় ২০ শতক জমি দখল করে কয়েকটি বহুতল স্থাপনা নির্মাণ করছেন। সরকারি জমি উদ্ধারের স্বার্থে তারা শনিবার ঘটনাস্থলে যান। তিনি এ জমি উদ্ধারে সর্বপ্রথম পরিমাপ করে সীমানা খুটি পুততে গেলে খঁটি পুততে দেয়া হয়নি। আব্দুল আজিজ এও বলেন, বর্তমানে ওই জমির শতক প্রায় ১৫ লাখ টাকা।

এব্যাপারে রতœা আমিন এমপি’র কুয়াকাটাস্থ নির্মানাধীন ভবনের দেখভালের দায়িত্বে থাকা মোঃ শামীমুল ইসলাম টিক্কা জানান, কোন ধরনের নোটিশ ছাড়াই অনুমানের ওপর পরিমাপ করতে আসছিল। তার ধারনা পৌনে দুই শতক খাস জমি তাদের সীমানার মধ্যে থাকলেও থাকতে পারে। তবে এসব জমি নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে বলেও শামীমুল ইসলাম জানান। তারপরও নোটিশ করে যথাযথভাবে কাগজপত্র পর্যালোচনার জন্য ডাকা হলে অবশ্যই জমির দলিলসহ গিয়ে ভূমি অফিসকে বোঝানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here