কুয়াকাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

0
605

উপকূলীয় প্রতিনিধিঃ পর্যটন নগরী কুয়াকাটায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ধর্মপ্রান মুসুল্লীরা  র‌্যালি করেছে। র‌্যালিটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা বাইতুল আরজ জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। শনিবার আসর নামাজবাদ এ র‌্যালি করা হয়। কুয়াকাটা বাইতুল আরজ জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত  র‌্যালিতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ সহ অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

Advertisement

এসময় মুসুল্লিরা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা সহ খাবার হোটেল ও দোকানপাট বণ্ধ রাখার আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here