কুয়াকাটায় বিজয় দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন এমপি মুহিব

0
501

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পর্যটন নগরী কুয়াকাটায় বিজয় দিবসে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মুহিববুর রহমান মুহিব এমপি। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর আ.লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে রাখাইন মহিলা মার্কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানে হত দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।  এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভূইয়া, মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ও কলাপাড়্ াউপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Advertisement

বক্তারা এসময় সমাজের বিত্তবানদের শীতার্ত হত দরিদ্রদের প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান। এর আগে সোমবার শেষ বিকালে লতাচাপলী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় এমপি শীতার্তদের মাঝে পাঁচশ কম্বল বিতরন করেন।পরে কুয়াকাটা শিল্পী গোষ্টীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মুহিববুর রহমান মুহিব এমপি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here