কুয়াকাটায় চিংড়ি রেনু ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

0
533

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি : কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে বাগদা চিংড়ি রেনু আহরণ করতে গিয়ে আলমগীর বিশ্বাস (৪৮) নামের এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেলে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আলমগীর বিশ্বাসের বাড়ী লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে। আলমগীর বিশ্বাসের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। বিষয়টি নিশ্চিত করে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন,

Advertisement

মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস মঙ্গলবার সকালে বজ্রপাতে মারা গেছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here