কুড়িগ্রামে ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র গ্রেফতার

0
244

রফিকুল হক রফিক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

Advertisement

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুরের ছোট ছেলে মো.ফরিদুল ইসলামকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ইয়াবাসহ পুত্র ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, ‘একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মুলত ইয়াবা উদ্ধার করে।

কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেফতার করে।’ কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবির একটি চৌকষ টিম চেয়ারম্যান পুত্রের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করে। বর্তমানে সে ডিবি হেফাজতে রয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here