কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরেও মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মান কাজের শুভ উদ্বোধন

0
683

মাজহারুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দেশের প্রতিটি জেলা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মানের মসজিদ নির্মান করে দেশ বাসীকে উপহাড় দেয়ার প্রতিশ্রতি প্রদান করেন।

Advertisement

গত ৮/২/২০১৫ খ্রি. তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় পরিদর্শনকালে উক্ত প্রতিশ্রতি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ হলেও জরিপে দেখা গেছে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রয়োজন তারই ধারাবাহিকতায় রৌমারী ও রাজিবপুর মডেল মসজিদের কাজ চলছে।

সাংস্কৃতি কেন্দ্র নির্মান কাজের ভিত্তিস্থাপন করেন বাংলাদেশ সরকারের দায়ীত্ব প্রাপ্ত প্রাথামিক গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ অব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সৃতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা আওয়ামীগ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ এসময় আরও অনেকেই ছিলেন।

মডেল মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন কালে মন্ত্রী জাকির হোসেন সেতার বক্তব্যে জানান  ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষ, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতুদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে।

ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।  এতে তিন তলাবিশিষ্ট মডেল মসজিদ নির্মান কাজের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৬ লক্ষ টাকা। অর্থায়নে ধর্ম মন্ত্রনালয় ,বাস্থবায়নে গনপুর্ত বিভাগ কুড়িগ্রাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here