কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরাঞ্চল কোদাকাটি বাজারে দুর্নীতি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

0
1533

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শনিবার বিকালে ‘স্টুডেন্টস ওয়েল ফেয়ার এসোসিয়েশেন অব শংকরমাধবপুর’ এবং ‘শংকরমাধবপুর পাঞ্জেরী সংগঠন’ এর যৌথ উদ্যেগে ওই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সংগঠনের কর্মীরা ছাড়াও এলাকাবাসি অংশ গ্রহণ করে।
কর্মসূচীর শুরতেই বর্ণাঢ্য এক র‌্যালি শংকরমাধবপুর বাজার থেকে কোদালকাটি বাজার প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, পাঞ্জেরী সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, লাল মিয়া, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম, রিপন মিয়া, গোলজার হোসেন ও স্থানীয় সাংবাদিক আমিনুর রহমান প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here