কুড়িগ্রামের রাজিবপুরের বিপুল পরিমাণ মাদক  সহ তিন মাদক কারবারীকে আটক করেছে  পুলিশ

0
797

কুড়িগ্রাম প্রতিনিধি : গোপন সংবাদে ভিত্তিতে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী নয়াপাড়া গ্রামের সুফিয়ানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে রাজিবপুর থানাঃ পুলিশ। রাজিবপুর থানা ইনর্চাজ মোজাহারুল ইসলাম এর নেতৃত্বে ২৫ সদস্যর একটি টিম সুফিয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা টেবলেট, ৩ কেজি -৩ শো গ্রাম গাজা, ২৮ বোতল অফিসার চয়েজ, ৪ টি পালসার মোটর সাইকেল, ১০টি দামি মোবাইল সেট, মাদক বিক্রয়ের ১০ হাজার। টাকা,  দুটি দেশী অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের মৃত্যু খোকার পুত্র এরশাদ ৩৬. চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী  নয়াপাড়া গ্রামের  সুফিয়ান এর পুত্র মজনু মিয়া ৩৫, একই  গ্রামের ফরহাদের পুত্র  বকুল ২১ নাম সহ তিনজনকে হাতেনাতে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।  এবিষয়ে রাজিবপুর থানার ইনর্চাজ মোজাহারুল ইসলাম জানান দীর্ঘ দিন যাবৎ চেষ্টা করে আজ সেটির প্রতিফলন  পাওয়া গেছে আজ। তিনি বলেন ১১ মে,  রাত দশটা পয়ত্রিশ মিনিটে মজনুর বাড়িতে

অভিযান চালিয়ে  এসব মাদক জব্দ করা হয়েছে এদের মাদক আইনে দুটি মামলা রুজু করার হয়েছে আসামীদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here