কুসুম বাগ হোটেলে চলছে অসামাজিক কর্মকান্ড

0
691

টি, এম, রেদওয়ান বায়েজীদ: আমতলী পৌরসভার আলহেলাল মোড় সংলগ্ন  কুসুম বাগ হোটেলে দীর্ঘ দিন যাবত চলছে অসামাজিক কর্মকান্ড। কুসুম বাগ হোটেলে চলছে নারী, ইয়াবা, গাজা সহ নানা অবৈধ ব্যবসা। হোটেলের ম্যানেজার আলমগীর  তার নিজেস্ব সন্ত্রাসী বাহিনীর পাহারায় নানা প্রকার অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। কুসুম বাগ হোটেলের ম্যানেজার আলমগীর এর কাছে এ বিষয়ে  জানতে চাইলে তিনি খিপ্ত হয়ে ওঠেন এবং বলেন অবৈধ ব্যবসা চালাই, চালামু, পাড়লে কেউ  যেন কিছু করে।

Advertisement

স্থানীয় সুশীল সমাজের একাধিক  লোকজন ( নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা প্রতিবাদ করতে গেলে ম্যানেজার আলমগীর তার ক্যাডার বাহিনী দিয়ে প্রান নাশের হুমকি দেয়।

আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং অসামাজিক কার্যকলাপে জড়িত কুসুম বাগ হোটেলটি যাতে বন্ধ  করা হয় এ বিষয়ে  উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি  কামনা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here