কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

0
647
রফিকুল ইসলাম(স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া) : সোমবার রাত ২টার দিকে কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহর আলী(৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ।
জানা গেছে, কুষ্টিয়ায় হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর নিচে বন্দুকযুদ্ধের সময় শহর আলী নিহত হয়। এঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান সহ ৫জন পুলিশ সদস্য আহত হয়েছে  এবং আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ।
 পুলিশের দাবি নিহত শহর আলী কুষ্টিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ানশুটার গান, ৩রাউন্ড গুলি ও ৬শ পিচ ইয়াবা উদ্ধার করেছে।  নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার মনোয়ার বক্স এর ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১২টি মাদকের মামলা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, শহরতলীর হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর নিচে একদল মাদক ব্যাবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় শহর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here