২৮৭৬. হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন : রাসূলে পাক (স) একবার একটি প্রতিনিধি দল এক অভিযানে পাঠাচ্ছিলেন। তারা সংখ্যায় ছিল কয়েক জন। তাদেরকে তিনি কুরআন পাঠ করতে বললেন। প্রত্যেকেই যে যা জানত তা পাঠ করে শোনাল। শেষে তিনি এদের মধ্যে সবচেয়ে অল্প বয়সী এক ব্যক্তির কাছে এলেন। বললেন : হে অমুক, তোমার কি জানা আছে? সে বলল ঃ অমুক অমুক সূরা এবং সূরা বাকারা আমার জানা আছে। হুজুর পাক (স) বললেন : সূরা বাকারা তোমার মুখস্থ। লোকটি বলল : জি হ্যাঁ। তিনি বললেন : যাও, তুমিই এ দলের আমীর তখন এ দলের একজন নেতৃস্থানীয় লোক বলল : আল্লাহর কসম (রাতের সালাতে) তা পড়তে না পারার ভয়ই আমাকে এই সূরাটি শিখা থেকে বিরত রেখেছে। তিনি পাক (স) বললেন : তোমরা কুরআন শিক্ষা কর এবং তা পড়। কেননা, যে ব্যক্তি কুরআন শিখে, তা পাঠ করে এবং নামাজ দাঁড়িয়েও তা পড়ে তার জন্য কুরআনের উপমা হল মিসকে ভর্তি চামড়ার একটি থলের মত। সর্বত্র তার সৌরভ প্রসারিত হয়। আর যে ব্যক্তি তা শিখে ঘুমিয়ে রয়েছে তার উপমা হল মুখ বাঁধা মিসকের ব্যাগের মত ।

