WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (66434) ORDER BY meta_id ASC
২৬শে মার্চ শনিবার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ পালন করা হয়।মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,লালমাই থানা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাহমুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনাক জাহান।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।
সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়।
সূর্য উদয়নে প্রথম প্রহরে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সকাল ৬ঃ৩৫ মিনিটে শহীদ মিনার ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার- ভিডিপি,বিএনসিসি,উপজেলার সকল স্কুল, কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান,স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড,কাবস,শিশু – কিশোর সংগঠন, কুচকাওয়াজে অভিবাসন গ্রহণ, শরীর চর্চা প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংধর্বনা অনুষ্ঠান ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে উপস্থিত সকলের প্রতি বক্তব্য রাখেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়।

আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন বক্তব্য রাখেন।
বাদ যোহর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরুদ্ধী কার্যক্র্যমে জনমত সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা,শহীদ মুক্তিযোদ্ধাদের বিদাহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য,জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা আওয়ামীলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ কামরুল আহসান, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃজয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মতিউর রহমান,নির্বাহী সদস্য মোঃ মঈন উদ্দিন,সদস্য প্রভাষক মোঃ নাজমুল হাসান সহ সামাজিক, সাংস্কৃতিক,বিভিন্ন শিক্ষা – প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রমুখ।
