কুমিল্লায় ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন আইনজীবী ইসমাইল হোসেনের

0
542

আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে রবিবার বিকেলের দিকে  বিয়ে করে তার আবাসিক এলাকা এবং সারা দেশে  সাড়া ফেলে দিয়েছেন। আদালতের কাছেই ছোটরা। কনে মিনারা বেগমের পিত্রালয় ব্রাহ্মণবাড়িয়ায়; তবে কুমিল্লা নগরীর দেশওয়ালী পট্টিতে তাদের বাসা আছে। মিনারা বেগমের বয়স ৪০। ইসমাইল হোসেনের পাঁচ ছেলে ও এক মেয়ে। ৫৩ বছরের ছোট নারীকে বিয়ে করার ছবি ফেসবুকে  সহ শোশ্যাল মিডিয়া দেখে অনেকেই নানারকম মন্তব্য করছেন। অনেকে আবার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। বলছেন, পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুর পর থেকে নিঃসঙ্গতায় জর্জর ইসমাইল ‘মুক্তি’ খুঁজছিলেন।

Advertisement

 কুমিল্লা আদালতের আইনজীবীরা বলেন, শুনেছি ইসমাইল স্যারের জুনিয়র অ্যাডভোকেট   বাসায় এ বিয়ে হয়েছে। আরেক আইনজীবি বলেন অনেক আগে স্ত্রী মারা গেছেন। তিনি একাকিত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি। অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, ‘বাবার বিয়ে সম্পর্কে আমরা কিছু জানতাম না। আজ দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।’ অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here