কাজী লোকমান হোছাইন: কুমিল্লা জেলা সদর থানাধীন ২নং দূর্ঘাপুর ইউনিয়নের কৃষ্ণনগর, ঘোড়ামারা গ্রামের সর্দার বাড়ির মো: দুলাল মিয়ার পুত্র, শাস্ত উদ্ধেশ্য প্রণোদিত তার ব্যক্তিগত যোগাযোগ মাধম্য ফেইসবুকে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন ভিত্তিক সনি নিউজ টিভিতে কর্মরত সাংবাদিক মো: ইমরান হোসেনকে নিয়ে অশ্লীল ছবি ও তার ভিজিটিং কার্ড সহ বাজে অ-প্রিতিকর কথাবার্তা লিখে আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করে। সাংবাদিক ইমরান জানায় আমি দীর্ঘদিন যাবৎ সততার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে আসছি। তার এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আমার বন্ধু বান্ধব সহকর্মীদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে।
শান্ত রেজভি নামের আইডি থেকে শান্ত যে উক্তি ব্যবহার করেছেন এটি অত্যন্ত মানহানিকর। তাই এ ঘটনায় বাধ্য হয়ে আমি শান্ত এর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি এজাহার জমা দিয়েছি।
কিন্তু এপর্যন্ত চারদিন অতিবাহিত হওয়ার পরও কোন ফলাফল পাইনি বরং বিবাদী ক্ষিপ্ত হয়ে মানহানিকর পোষ্ট করেই যাচ্ছে।

এজহার তদন্ত অফিসার এস আই মাজেদ সাংবাদিকদের জানায় মামলাটি আমার হাতে এসেছে আজ চারদিন হয়েছে, যদিও এজহার বিষয়টি একটি অভিযোগের মত সেই মতে এখনো কোন মামলা হয়নি।
তবে জেলায় নতুন এসপি আসায় ওসি স্যার খুব’ই ব্যস্ত, তাই বিষয়টি নিয়ে এখনো দেখা হয়নি তবে আজ কালের মধ্যে’ই ভেবে চিন্তে একটি ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে সাংবাদিক মহলে নানা আলোচনার ঝড় বয়েছে। বাংলাদেশ সাংবাদিক ফোরামের কেদ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইঞ্জি: মাহমুদুল হাসান জানান,
ফেইসবুক একটি সামাজিক যোগাযোগমাধ্যম আর এই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম করছে তাদের আইনের আওতায় না এনে কোন রকম টালবাহানা করলে সাংবাদিক সমাজ মেনে নেবে না, সাংবাদিক ইমরান হোসেন এর বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্তে অতি দ্রæত আসামী গ্রেফতার সহ সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

