কুমিল্লায় সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 74764

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (74764, 'post_views_count', '0')

0

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধিঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবু জাফর সালেহী ও আবুল হাসান কর্তৃক যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ক্যামেরা পার্সন কামরুলকে লাঞ্ছিত এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্তরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নির্যাতনকারী চিকিৎসকদের দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রতিনিধি শফিউল আলম রাজিব, দৈনিক নাগরিক ভাবনার এমজে মামুন, দৈনিক আজকালের খবরের আহাম্মদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, মাই টিভির প্রতিনিধি সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের ওমর ফারুক, দৈনিক বাংলার আলোড়নের আব্দুল হালিম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. শাহজালাল, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক কুমিল্লার ডাক,সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার দেবীদ্বার প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি রুহুল আমিন হাজারী ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ সুমন প্রমুখ। মোঃ বিল্লাল হোসেন, ০১৮৪০০০১৬৬৬, ২০/১০/২০২৩ইং। ছবির ক্যাপশনঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্তরে কুমিল্লায় সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন চলাকালে তোলা ছবি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here