কুমিল্লার রসুলপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর ১৬২তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

0
768

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর বাজারে ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬২তম এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন।

Advertisement

আউটলেটের এজেন্ট আলহাজ্জ মোঃ শাহ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর কুটিবাজার শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নেয়ামতুল্লাহ, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ বেদন খাঁ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় রসুলপুর বাজারের স্থানীয় জনগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here