কুমিল্লার নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

0
165

মো: বিল্লাল হোসেন: কুমিল্লার নগরীতে যানজট নিরসনে ও সড়ক পথে যানবাহনের সমস্যা দূর করতে এবং ট্রাফিক পুলিশের সেবার মান বৃদ্ধিকরনের জন্য কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান (বি পি এম বার) মোট ৭ টি নতুন ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের মধ্যে আলেখারচর পুলিশ বক্স,শাসনগাছা ট্রাফিক পুলিশ বক্স,কান্দিরপাড় ট্রাফিক পুলিশ বক্স, ঈদগাহ মোড় ট্রাফিক পুলিশ বক্স, চকবাজার ট্রাফিক পুলিশ বক্স, টমিছমব্রীজ ট্রাফিক পুলিশ বক্স,পদুয়ার বাজার ট্রাফিক পুলিশ বক্স মোট ৭টি ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়। শনিবার (২৯ জুন) দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সুচনা।

Advertisement

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার  ট্রাফিক মোহাম্মদ নাজমুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) কামরান হোসেন,কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্সের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here