কুমিল্লায় হাইব্রীড লোককে সভাপতি ঘোষণায় সংবাদ মাধ্যম সহ এলাকায় সমালোচনার ঝড় উপজেলা আ:লীগ নেতারা রহস্যজনক নিরব

0
733

এম শাহীন আলম : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ভোটাভোটিতে কারচুপি সহ স্বজনপ্রীতি, হাইব্রীড প্রার্থীকে সভাপতি ঘোষণা ও অনিয়মের অভিযোগে বেশ কয়েকদিন যাবৎ ইউনিয়ন এলাকায় তুমুল সমালোচনা এবং বেশ কয়েকটি গণ-মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরও উপজেলা আওয়ামীলীগের নেতারা রহস্যজনক নিরব, সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গত ১৬ অক্টোবর উপজেলার গলিয়ারা(উওর) ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়,উক্ত সম্মেলনে সাংগঠনিক কয়েকটি পদে একাধিক প্রার্থী থাকায় পদ-পদবী বন্টনে ভোটাভোটির সিদ্ধান্ত গ্রহন করে উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, তাৎক্ষণিক ভোটাভোটির প্রাক্কালে কো-অাপ্ট ভোটে কারচুপি, স্বজনপ্রীতি, প্রার্থীদের মধ্যে কে কত ভোট পেয়েছে তা জন-সম্মুখে প্রকাশ না করা,ত্যাগী নেতাদের বাদ দিয়ে অন্য দল থেকে যোগদানকারী নব্য আওয়ামীলীগ (হাইব্রীড) কর্মীকে সভাপতি হিসেবে ঘোষণা করা, এসব অনিয়ম নিয়ে বেশ কয়েকদিন যাবৎ গলিয়ারা তথা সারা উপজেলা এলাকায় তুমুল সমালোচনার ঝড় সহ একাধিক গণ-মাধ্যমে বিষয়টি নিয়ে নিউজ প্রকাশ করা পরও অদ্যবধি উপজেলা আওয়ামীলীগ নেতারা রহস্যজনক নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে,

Advertisement

গলিয়ারা উত্তর ইউনিয়ন এর নেতা কর্মীদের দাবী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের মাঝে মত-বিরোধ, কোন্দল, সুরাহা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত উপজেলা আওয়ামীলীগ নেতাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন,

এই বিষয়ে জানতে চেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সারোয়ারকে কল করে মুঠো ফোনে সংযোগ না পেয়ে তাৎক্ষণিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরীর মুঠো ফোনে কল করে গলিয়ারা উওর আওয়ামীলীগ এর সম্মেলনের অনিয়মের বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাওয়া হলে তিনি গণ-মাধ্যমকে জানান, এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি তবে দুই তিন দিনের মধ্যে এটা নিয়ে আলোচনা বসবে বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here