কুতুব উদ্দিন আহমেদ গ্রেফতার দুদকের মামলায়

0
633

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচা থেকে রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাকে গেফতার করে। কমিশনের  উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এতথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে রোববারই তার বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় কুতুবকে গ্রেফতার করা হবে বলে জানান প্রনব কুমার জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here