কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

0
615

নোয়াখালীতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মেহরাজ (১৫) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মো. জামালের ছেলে।

Advertisement

 

নিহত কিশোর জেলা শহর মাইজদীতে একটি ফল দোকানে চাকরি করতো। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা আরো জানান, তার পায়ের নখ উঠানো হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই মো. রিয়াজ অভিযোগ করেন, পাশের বাড়ির সজলের পারিবারের সাথে জমিজমা নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল। এরই মাঝে ওই বাড়ির স্কুল পড়ুয়া এক মেয়ের সাথে মেহরাজের সম্পর্ক গড়ে উঠে। শনিবার রাতে মেহরাজ ওই বাড়িতে মেয়ের সাথে দেখা করতে গেলে তাকে আটকে রেখে নির্যাতন করে। এরপর রাতে মেহরাজ বাড়িতে না ফেরায় তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও তার সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে গাছের সাথে রক্তাক্ত অবস্থায় তাকে ঝুলন্ত লাশ দেখা যায়। সুধারাম মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here