কিশোরগঞ্জের সুপার আঃ মতিনের স্ত্রী দোস্ত আরা খাতুনের দুই প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলন

0
123

জাকির হোসেন সুজনঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার দোস্তআরা খাতুন বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা হইতে ৮৮৫,০০০/- টাকা অবৈধভাবে উত্তোলন করেন। দোস্তআরা খাতুন ১৯৯৮ ইং সালে মেলাবর বালিকা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হিসেবে যোগদান করে ২০০১ সালে এমপিওভক্ত হন । সেখানে তিনি ২০১৫ ইং সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন ভাতা উত্তোলন করেছেন অনুসন্ধানে জানা যায়। পরবর্তীতে এই দোস্তআরা খাতুন রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় যোগদান করেন ১/২/২০০২ সালে । এই মাদ্রাসাটি প্রথম এমপি ভুক্ত হয় ২০১০ সালে। যার স্মারক নং- শিম/শা-১৩/এমপিও-১২/২০০৯/২০৯। এমপিও ভুক্ত হওয়ার পর কোন এক কারনে প্রতিষ্ঠানটির এমপিও বাতিল হয়। উক্ত প্রতিষ্ঠানের সুপার এমপিও বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রীট আবেদন করিলে হাইকোর্ট উক্ত প্রতিষ্ঠানটিকে বিল প্রদানের নির্দেশ প্রদান করেন।

Advertisement

হাইকোর্টের নির্দেশন অনুযায়ী উক্ত মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীএকযোগে মে/২০১০ ইং হইতে ডিসেম্বর/২০১৫ ইং, পর্যন্ত মোট ৬৮ মাসের বেতন-ভাতা উত্তোলন করেন। দোস্তআরা খাতুন রনচন্ডী বসুনীয়াপাড়া বালিকা দাখিল মাদ্রাসা হতেও মে/ ২০১০ ইং হইতে ডিসেম্বর/২০১৫ ইং পর্যন্ত ৬৮ মাসের বেতন ভাতা বাবদ ৮,৮৫,০০০/টাকা নিয়ম বহির্ভূত ভাবে উত্তোলন করেন।

দোস্তআরা খাতুন মেলাবর বালিকা দাখিল মাদ্রাসা হইতে ডিসেম্বর/২০১৫ ইং সাল পর্যন্ত বেতন ভাতা উত্তোলনের বিষয়টি এবং সেখানে চাকুরি করার বিষয়টি গোপন রেখেছিলেন।

দোস্তরা খাতুনের রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা হইতে নিয়ম বহিরভূতভাবে টাকা উত্তোলনের বিষয়ে রনচন্ডী ইউনিয়নের মোঃ মমিনুর রহমান সহ আরো ৭০ জন জেলা প্রশাসক,নীলফামারী বরাবর গত ১৮/১০/২০২৩ ইং সালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জেলা প্রশাসক, নীলফামারী উক্ত বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারীকে ১৪/১১/২০২৩ ইং সালে একটি চিঠি ইস্যু করেন যার স্মারক নং-০৫.৪৭.৭৩০০.০২০.০৪.০০৯.২৩.৫১৮ ।

রবিবার(১৪ জুলাই) ২০২৪ ইং তারিখে দোস্তআরা খাতুন বলেন, আমি ওই প্রতিষ্ঠানের টাকা ফেরত দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন ,টাকা ফেরত দিয়েছে মর্মে আমাকে অবগত করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here