কাশ্মীরি জনগণের দুঃখ-কষ্টের আমরাও অংশীদার : এরদোগান

0
628

রাসূলের (সা.) একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপরজব তায়্যিব এরদোগান বলেছেন, কাশ্মীরি জনগণের দুঃখ-কষ্টের আমরাও অংশীদার। তাদের ব্যথা আমাদের ব্যথিত করে।আমেরিকায় তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার তিনি এসব কথা বলেন। খবর আরটিএন-এর।

Advertisement

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকাটা বোবা শয়তানের কাজ। যদি বিশ্বের সবাইও চুপ থাকে, তবুও আমরা কথা বলব। তুরস্ক সব জালেমের মোকাবেলায় মাজলুমের পক্ষে রয়েছে।

এরদোগান বলেন, গোটা ইউরোপ যখন শরণার্থীদের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা সিরিয়ানদের জন্য শুধু দেশের দরজাই নয়, হৃদয়ের দরজাও খুলে দিয়েছি।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন এরদোগান। ২৪ সেপ্টেম্বর সাধারণ সভার প্রথম দিনে ভাষণ দেবেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here