কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতা আলালকে আটক

0
641

শনিবার বেলা ১২টা ২০ মিনেটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে ডিবি পুলিশ।

Advertisement

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সকালে দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। শনিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে কিছু নেতাকর্মী জড়ো হয়ে কালো পতাকা প্রদর্শন করে। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।

পুলিশের বাধার মুখে নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

পরে বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় আটক হন আলাল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here