কার্ভাড ভ্যানের চাপায় চালকের মৃত্যু

0
738

কামরুল হাসানঃ

Advertisement

সাভারের গেন্ডায় এলাকার ঢাক আরিচা মহাসড়কের একটি কার্ভাড ভ্যান চালক ব্যক্তিগত গাড়ি চালককে চাপা দিলে এতে ঘটনাস্থলে ওই গাড়ি চালকের মৃত্যু হয় । নিহতের নাম রনি, বয়স ৩৫, সে শরিয়তপুর জেলার পন্ডিত্যসেণ গ্রামের হোসেন আলীর ছেলে।

 

প্রত্যক্ষদশীরা জানায় আজ শনিবার সকাল ১০ টায় সাভার গেন্ডায় বাসস্টান্ডে এই ঘটনা গঠে। কার্ভাড ভ্যান টির চালক ব্যাক্তিগত গাড়িটি কে ধাক্কা দিলে ব্যাক্তিগত গাড়িটির চালক গাড়ি থেকে নেমে কার্ভাড ভ্যান টিকে থামানোর চেষ্টা করলে কিন্তু কার্ভাড ভ্যানের চালক গাড়ি না থামিয়ে ব্যাক্তিগত গাড়ি চালকের উপর চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় ওই চালক। এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ এর উপ-পরিদর্শক (এস.আই) ফরাদ বলেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, এবং কার্ভাড ভ্যান টি আটক করা হয়েছে। গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here