কারাগারে বন্দির সংখ্যা ৮২ হাজার ৬৫৪ জন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 57198

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (57198, 'post_views_count', '0')

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দি আটক আছে। তাদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ জন ও নারী তিন হাজার ২০০ জন।’

Advertisement

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দীদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় জনসংখ্যা অনুপাতে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট নয়। এই দুই নগরীতে জনবল বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট জেলা/ইউনিট থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বিভিন্ন পদবির মোট নয় হাজার ৪৫৬টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবীর দুই হাজার ১৩১টি নতুন পদ সৃজন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here