কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

0
9033

গাজীপুর নগরীর একটি কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ মিয়া জানান, দক্ষিণ পানিশাইল এলাকায় ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানার পাঁচতলা ভবনের নিচ তলার ফেব্রিক কাপড়ের গুদামে মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লাগে।

Advertisement

খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here