কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র স্থগিতে ইসির আবেদন

0
1173

২৪ ঘন্টা খবর : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন(ইসি)। সোমবার বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইসির অ্যাডভোকেট-অন-রেকর্ড ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান এ আবেদন করেন আগামীকাল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের  বকাশকালীন বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার কথা সাংবাদিকদের বললেও রাষ্ট্রপক্ষ কোনো আবেদন করেনি।  গত ২১ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেই আদেশের পর কাদের সিদ্দিকীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২০ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন হবে। এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। ১৮ অক্টোবর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here